প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহীর চারঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে মাছের পরিবর্তে একটি বোমা উঠে আসে। প্রথমে সেটিকে একটি মূল্যবান লোহার বস্তু হিসেবে মনে করে বাড়িতে নিয়ে গেলেও পরে তার সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। এরপর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার রাওথা এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জেলে সাইদার রহমান যখন পদ্মা নদীতে মাছ ধরছিলেন, তখন জাল তোলার পর তিনি একটি ভারী লোহার মতো বস্তু পান। এটি মূল্যবান কিছু হতে পারে ধারণা করে তিনি সেটি বাড়িতে নিয়ে যান। কিন্তু বস্তুটি পরিষ্কার করার সময় তার ছেলে সাব্বির রহমানের সন্দেহ হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বস্তুটি উদ্ধার করে নিরাপদে রাখে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি নিষ্ক্রিয় করেন।
জেলে সাইদার রহমান এসব বলতে গিয়ে জানান, "জাল তোলার পর লোহার মতো একটি বস্তু পাই। প্রথমে ভেবেছিলাম মূল্যবান কিছু হবে। পরে ছেলের সন্দেহ হলে পুলিশকে খবর দিই। এরপর বোম্ব ডিসপোজাল টিম এসে সেটি নিষ্ক্রিয় করে।"
চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক বলেন, "খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা এসে সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করে।"
এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরামর্শ দিয়েছে, অচেনা বা সন্দেহজনক কোনো বস্তু দেখা গেলে তা স্পর্শ বা স্থানান্তর না করে দ্রুত পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন