প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলের গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে এসআরবি-১৪ কর্তৃক এক মাদরাসাশিক্ষক গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার হওয়া খাইরুল ইসলাম (৩৩) সদর উপজেলার গালা গ্রামের অধিবাসী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
এসআরবি এবং এজাহারের বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর মেয়ে একটি মাদরাসায় পড়াশোনা করে। সেই কারণে গৃহবধূর মেয়েকে পড়াতে খাইরুল ইসলাম প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। ছাত্রীর পড়াশোনার খোঁজখবর নেওয়ার অজুহাতে তিনি সেখানে উপস্থিত হতেন।
৮ আগস্ট বিকেলে, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তিনি গৃহবধূর মেয়েকে বাইরে খেলতে দেখে সুযোগ গ্রহণ করেন। বাড়িতে একা পেয়ে খাইরুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একইসঙ্গে তিনি কিছু আপত্তিকর ছবি ধারণ করেন। পরবর্তীতে, সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পুনরায় ধর্ষণ করেন।
ভুক্তভোগী ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি-১৪ সিপিসি-৩ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান নিশ্চিত করে।
এরপর সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড় থেকে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন