প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজার ভ্রমণে গিয়ে পরিবারের সঙ্গে পাঁচ দিন পর ফেরার সময় বরিশালের কেডিসি বস্তির পাঁচজন মাদক কারবারিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। বাসে তল্লাশি চালানোর পর তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে আগের মাদক মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন- নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), একই এলাকার মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) এবং আসমা বেগম (৩৩)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ জানিয়েছেন, নিলুফা বেগমের বিরুদ্ধে ৯টি, রাসেল হাওলাদারের বিরুদ্ধে ২টি, মো. সোহেনের বিরুদ্ধে ৪টি, মিঠু হাওলাদারের বিরুদ্ধে ২টি এবং আসমা বেগমের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
তথ্য অনুযায়ী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানের হাত থেকে রক্ষা পেতে কেডিসি এলাকার মাদক কারবারিরা প্রায় দুই লাখ টাকা খরচ করে ইউরো পরিবহনের একটি স্লিপার বাস ভাড়া করে পরিবারসহ কক্সবাজার ভ্রমণে যান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে তারা বরিশালে ফেরেন।
ফেরার পথে বিমানবন্দর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ বাসটি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করে। এ সময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ওই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়। তবে পুলিশ জানায়, তল্লাশির সময় তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। পরে মঙ্গলবার (৬ অক্টোবর) তাদের আগের মাদক মামলাগুলোর ভিত্তিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন