প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার হাসাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। এরপর শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা ঘটনাস্থলেই দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তার মতে, বাসটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। চালকের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মাওয়ামুখী সার্ভিস লেনে উল্টে যায়। যদিও কয়েকজন আহত হয়েছেন, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চালকদের বেপরোয়া গতি পরিহার করে নিয়ন্ত্রিত ও সতর্কভাবে যানবাহন চালানোর পরামর্শ দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন