প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ পুলিশ মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য ১২টি নির্দেশনা প্রকাশ করেছে, যা সড়ক দুর্ঘটনা রোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এই নির্দেশনাগুলি প্রকাশ করা হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট ব্যবহার করা উচিত এবং গাড়ির চালক ও যাত্রীদের সিট বেল্ট পরিধান করতে হবে। মোটরসাইকেলে চালকসহ সর্বাধিক দুইজন চলাচল করতে পারবেন বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং অহেতুক হর্ন বাজানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি লেন পরিবর্তন বা মোড় নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর জন্যও নির্দেশনা রয়েছে।
কুয়াশা, বৃষ্টি বা খারাপ আবহাওয়ার সময় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক জ্যাম বা অন্য চালকের ভুলের কারণে ধৈর্য হারানো থেকে বিরত থাকতে এবং মেজাজ নিয়ন্ত্রণে রাখার জন্যও চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় মাদক সেবন করে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে নির্ধারিত লেন মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া, চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের সব হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশ চালকদের প্রতি আহ্বান জানিয়েছে যে, নিজেদের এবং পরিবারের সুরক্ষার জন্য এসব নির্দেশনা মেনে চলা উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন