প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের একটি বিশেষ অভিযানে দেখা গেছে, দুই শতাধিক আবাসিক বাড়ির অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে, গত ৫ বছরে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর মদিনা জুটমিল এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এফএম. নাঈম হাসান শুভ। অভিযানের সময় তিতাস গ্যাস নরসিংদী অফিসের কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে বিভিন্ন বাড়ির মালিকদের জরিমানা করা হয়। জরিমানার মধ্যে আওয়াল ভূইয়াকে ২ লাখ, রোসন আক্তারকে ৪০ হাজার, মোঃ মুসলেম মিয়াকে ১ লাখ টাকা এবং মুক্তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের ব্যবস্থাপক (ইমারজেন্সি) আহম্মদ উল্লাহ জানান, কারারচর মদিনা জুটমিল এলাকার বিভিন্ন বাড়িতে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযানটি চালানো হয়। অভিযানটি শুরু হয়ে ওই এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং লাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও জানান, এসব বাড়ির মালিকরা দীর্ঘ বছর ধরে কোনো রকম বৈধ অনুমোদন ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে গোপনে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, গত প্রায় ৫ বছর ধরে তারা এই অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে সরকারকে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার বিশাল ক্ষতি সাধন করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন