প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার শিবগঞ্জের জাঙ্গিয়ায় ইয়াবা পাচারের সময় জামাল (২৬) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জামালের কাছ থেকে প্রায় পাঁচ হাজার পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জামাল খুলনা জেলার সোনাডাঙ্গা থানার হাফিজ নগর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকার ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএনসি। অভিযানে এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে জামালকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তার দেহে তল্লাশি চালানোর পর পরিহিত জাঙ্গিয়ায় বিশেষ কৌশলে লুকানো একাধিক জিপার প্যাক থেকে চার হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মোট ওজন প্রায় ৪৯৪ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল স্বীকার করেছে যে, যদিও তার পেশা কাপড় ব্যবসায়ী, তবে সে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসায় জড়িত ছিল। এর আগে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
বগুড়া ডিএনসির উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন