প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের জন্য তিনটি রেস্টুরেন্টকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এই অভিযান বুধবার (২৯ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয় উপজেলার সড়ক বাজার ও বাইপাস সড়ক এলাকায়। অভিযানের নেতৃত্ব দেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
অভিযানকালে সড়ক বাজারের ‘ভোজন বাড়ি’ রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, ফ্রিজিং করা এবং পুরাতন খাবার মজুত রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে, ‘গ্র্যান্ড সুলতান’ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং ‘গ্রিন চিলি’ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ উল্লেখ করেছেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এসময় রেস্টুরেন্ট মালিকদের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন