প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের বাজারে আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার, যা অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্য আগের মতোই বহাল থাকবে। ফলে নতুন মাস আগস্টজুড়ে ডিজেলের দাম থাকবে লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি করা হবে।
এর আগে গত ৩০ জুন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেদিনও দেশে সমস্ত ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।
২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের জন্য স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি সরকার চালু করবে। এই পদ্ধতি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন