প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করার জন্য বড় ধরনের পদক্ষেপ নিয়েছে।
দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সেবা বাণিজ্য প্রসারের লক্ষ্যে ‘ব্যাংক-ইন্টারমিডিয়েটেড ফ্রেমওয়ার্ক’ চালু করা হয়েছে।
এই ফ্রেমওয়ার্কের আওতায় প্রবর্তিত ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’ (ডিভিএ)-এর মাধ্যমে এখন থেকে বৈশ্বিক ই-কমার্স ও আন্তর্জাতিক নানা খাতে সহজেই বৈদেশিক মুদ্রা লেনদেন করা যাবে।
বুধবার (২৯ জুলাই) এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলার অনুযায়ী, এই ফ্রেমওয়ার্কের আওতায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) প্রবর্তন করা হয়েছে, যা ব্যবহারকারীরা ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত-মূল্যের অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। অনুরোধকৃত এসব অ্যাকাউন্ট-এর পরিচালনা সংশ্লিষ্ট ব্যাংকের অধীনে পরিচালিত একটি মাস্টার ডিভিএ-এর আওতায় হবে।
নতুন প্রবর্তিত ডিভিএ-এর মাধ্যমে ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি ভ্রমণসহ ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করা যাবে। তদুপরি, সদস্যপদ ফি, আইটি সেবা, ভিসা ফি এবং হোটেল বুকিংয়ের মতো খাতে ব্যয় করা যাবে। ডিভিএ-ব্যবহারকারীরা সীমিত আকারে অনলাইন ব্যবস্থায় ই-কমার্স পদ্ধতিতে পেমেন্ট করতে সক্ষম হবেন।
এই সুবিধা রিটেনশন কোটা এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবের স্থিতির বিপরীতেও প্রযোজ্য হতে পারে।
তবে, এই ধরনের সেবা চালুর জন্য সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই উদ্যোগ ডিজিটাল পেমেন্ট চ্যানেলকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অর্থাৎ পূর্বে ব্যাংকগুলো মূলত অনলাইন পেমেন্টে গেটওয়ে ব্যবহারের মাধ্যমে কেবল ইনওয়ার্ড রেমিটেন্স আনতে সীমাবদ্ধ ছিল।
ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং সেবা বাণিজ্যের ক্ষেত্রে পে-পল ও স্ট্রাইপ-এর মতো বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্মকে বাংলাদেশের বাজারে প্রবেশে উৎসাহিত করতে পারে নতুন এই উদ্যোগ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন