প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী প্রাণ হারিয়েছেন।
এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে আফরোজা আকতার (২৮) এবং তার শাশুড়ি কদমতলী থানার শ্রীধারা এলাকার বাসিন্দা। আফরোজার স্বামী মেহেদী হাসান একজন পুলিশ সদস্য।
মেহেদী হাসান জানান, শুক্রবার রাতে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তার মা ও স্ত্রী আফরোজা রাস্তা পার হচ্ছিলেন।
এসময় একটি বেপরোয়া গতিতে আসা ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়, ফলে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফরোজার মাকে মৃত ঘোষণা করেন। আফরোজা আকতারকে গুরুতর অবস্থায় কুর্মিটোলা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আফরোজা আকতারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট খিলক্ষেত/রূপগঞ্জ থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, কুর্মিটোলা হাসপাতালে মারা যাওয়া নিহত শাশুড়ির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের জন্য কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন