প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাগেরহাটের চিতলমারীর পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করেছে দুর্বার উন্নয়ন সংস্থা। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং নিয়মিত বিদ্যালয়মুখী করার চিন্তাভাবনায় সংস্থাটি এই সামাজিক কার্যক্রমের আয়োজন করেছে। আজ রোববার সকালের সূর্যোদয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিনিধি অরুণ কুমার সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার। তিনি বলেন, "প্রাক-প্রাথমিক পর্যায়ে শিশুদের এমন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হাতে তুলে দেওয়া অত্যন্ত সময়োপযোগী। এই ধরনের সামাজিক উদ্যোগ শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।" অনুষ্ঠানে দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন, পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা রানী ব্রহ্ম, সহকারী শিক্ষক মিতালী রানী রায়, ডলি রানী বৈরাগী প্রমুখও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির খুদে শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন