প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেত্রকোনার পূর্বধলায় একটি দোকানে কাজ করা এক শিশুকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ একটি মাদরাসার পরিচালককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫০)। স্থানীয়দের সহযোগিতায় রোববার (১৮ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল পূর্বধলা উপজেলার একটি মাদরাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার একটি ফার্মেসির দোকানও রয়েছে, যেখানে শিশুটি কাজ করত।
শিশুটির বাবার দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন রাতে ফার্মেসির কাজ শেষ করে শিশুটি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুলাল তাকে ডেকে নিজ শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি জানায়। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করা হয়। এদিকে, নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন