প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর মান্দা উপজেলার বানিসর (কালিতলা) বাজারের বণিক সমিতির দুই বছরের মেয়াদী কমিটি গঠনের লক্ষ্যে তিন পদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি আজ শনিবার, ২৫ জুলাই তারিখে বানিসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণের মাধ্যমে পালন করা হয়।
নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খাঁন, সাধারণ সম্পাদক পদে এসএম রাশেদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে আকবর হোসেন খান বিজয়ী হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৪৫ জন ভোটারের মধ্যে ১৪৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান (মোটরসাইকেল) ৯৭ ভোট পেয়েছেন, সাধারণ সম্পাদক পদে এসএম রাশেদুল হাসান (তরমুজ) ১০১ ভোট লাভ করেন এবং কোষাধ্যক্ষ পদে আকবর হোসেন (মাছ) ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন।
বানিসর বাজার বণিক সমিতির এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার আফাজ উদ্দিন মোল্লা। এছাড়া, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, আকরাম হোসেন, নুর নবী সরদার মিন্টু ও মনসুর রহমান। নির্বাচনে মীর মোস্তাক আহমেদ রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং ফলাফল ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন