প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের প্রেমিক যুগলকে হাতেনাতে ধরেছে স্থানীয়রা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রক্টরিয়াল বডির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২৬ সেপ্টেম্বর) তাদের বিয়ে দেওয়া হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি মেসের পাশে এই ঘটনা ঘটে। প্রেমিক যুগল শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ বর্ষের ছাত্র এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ বর্ষের ছাত্রী।
জানা গেছে, ওই মার্কেটিং বিভাগের ছাত্র শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে, ওই ছাত্রী প্রধান ফটক সংলগ্ন মল্লিক মেসে অবস্থান করেন। রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নিরাপত্তা কর্মীদের হাতে হস্তান্তর করেন। পরে প্রক্টর অফিসে নিয়ে আসার পর প্রেমিক যুগল স্বীকারোক্তি দিয়ে বিয়ের সম্মতি দেয়। প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল (২৬ সেপ্টেম্বর) উভয় পক্ষের পিতামাতার উপস্থিতিতে তাদের বিয়ে পড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা কয়েক মাস ধরে নিয়মিত নির্জন স্থানে বসে। তাদের গতিবিধি লক্ষ্য করে এবার হাতেনাতে ধরা হয়। পরে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, ওই সময় ছাত্রকে চড় থাপ্পড় মারছে।
প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, "দুই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকারোক্তি দেয়। পরে বিয়ের সম্মতি জানান তারা। আমি তাদের বাবা-মাকে আহ্বান করবো। তারপর বিয়ে দিয়ে দিব। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া, মেয়েটি যে মেসে থাকে, ওই মেস মালিককে তলব করবো, যেহেতু সাড়ে ৮টার মধ্যে মেসগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন