প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্সের উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বিষয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।
ট্রাম্প প্রশাসন পূর্বে সিএনএনসহ আরও দুটি প্রধান সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ এবং ব্রিফিংয়ে অংশগ্রহণের অনুমতি বাতিল করে।
ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প কেটলান কলিন্সকে ‘তৃতীয় শ্রেণির প্রতিবেদক’ হিসেবে উল্লেখ করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন জাতিসংঘের সাধারণ পরিষদের সংবাদকক্ষে সাংবাদিকেরা তার উপস্থিতি নিয়ে এত সমালোচনা করছেন।
এর আগে জাতিসংঘের সদর দপ্তরে ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি সম্পর্কে জানতে চান কলিন্স। ট্রাম্পের জবাব ছিল, "আপনার এখানে থেকে আমাকে কভার করা উচিত নয়। আপনি বলেছিলেন, আমাকে কভার করবেন না।"
কলিন্স তার জবাবে বলেন, জাতিসংঘ স্বাধীনভাবে তাকে এবং সিএনএনকে ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বিতর্কের খবর সংগ্রহের অনুমতি দিয়েছে।
পরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি পোস্টে বলেন, সংবাদমাধ্যমগুলোর মধ্যে তার প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিয়ে একটি ‘আসক্তি’ রয়েছে। তিনি সংবাদমাধ্যমের কর্মীদের ‘অসুস্থ, বিশ্বাসঘাতক ও বিকৃত’ বলেও মন্তব্য করেন।
ট্রাম্প প্রশাসনের প্রেস অ্যাক্সেস বাতিলের সিদ্ধান্তের আওতায় সিএনএনের পাশাপাশি পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের হোয়াইট হাউস কমপ্লেক্সে কাজ করার এবং ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুমতি বাতিল করা হয়েছে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংবাদমাধ্যমগুলো আদালতে মামলা করেছে। নির্বাহী ক্ষমতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে ওয়াশিংটনে এ আইনি লড়াই এখনও চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন