প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশ ধাওয়া দিয়ে ডাকাতের কবল থেকে উদ্ধার করেছে ৩১টি গরু ও একটি ট্রাক।
শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক থেকে উদ্ধার করা হয় ট্রাকভর্তি এগুলো।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার গভীররাতে সিলেট থেকে ৩১টি গরুবোঝাই একটি ট্রাক ঢাকায় যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত মাইক্রোবাস ও প্রাইভেটকারে করে এসে ওই ট্রাকটি ধাওয়া করে।
পরে ডাকাতরা বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকায় ট্রাকটিকে আটক করে। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও হেলপারের হাত-পা বেঁধে জিম্মি করে এবং এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা গরুর মালিকদের ট্রাক থেকে নামিয়ে দেয়। এরপর ডাকাতরা ট্রাকটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দেয়। ঘটনার সময় ডাকাতির পুরো ঘটনাটি দেখছিলেন সামনে থাকা একটি যাত্রীবাহী বাসচালক, যিনি মোবাইল ফোনে বিষয়টি সরাইল থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ট্রাকটিকে ধরতে সরাইল এলাকায় মহাসড়কে অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ট্রাকটিকে কুট্টাপাড়া মোড় থেকে ডান দিকে প্রবেশ করে সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের দিকে যেতে থাকে। পুলিশও তাদের পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতরা কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় গরুসহ ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটিকে নিজেদের জিম্মায় নিয়ে নেয়। ট্রাক ও ৩১টি গরু বর্তমানে সরাইল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, ‘ঘটনার সূত্রপাত হলো বিজয়নগর উপজেলার বুধন্তি। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা ডাকাতদের শনাক্ত করার ও গরুর মালিকদের খুঁজে বের করার চেষ্টা করছি। ৩১টি গরু বর্তমানে সরাইল থানা পুলিশের হেফাজতে রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন