প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নীলফামারী, ৩০ জুলাই, ২০২৬ : জেলা মশিউর রহমান ডিগ্রি কলেজের জন্য একাডেমিক ভবন ও মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (আসন-৪) রেহেনা আক্তার রানু।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি অভিযোগ করে জানান, জামায়াত নির্বাচন চায়নি এবং নির্বাচনের প্রক্রিয়া বানচালের চেষ্টা করেছে। নির্বাচন পূর্বে তারা ধোকাবাজি করেছে ও জান্নাতের টিকিট বিক্রি করেছে। যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আগামী স্থানীয় সরকার নির্বাচনে সেই গোষ্ঠিকে প্রত্যাখ্যান করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের দল বিএনপিকে আল্লাহ যদি রহমত দেন, তাহলে প্রধানমন্ত্রী যেভাবে হাল ধরেছেন, তাতে ইনশাআল্লাহ আগামী পাঁচ বছর পরে দেখবেন, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার একটি বিশাল পরিবর্তন ঘটবে।
তিনি আরও যোগ করেছেন, প্রধানমন্ত্রী ১৬ থেকে ১৭ ঘণ্টা নিজে কাজ করেন। সকাল ৯টার মধ্যে সচিবালয়ে যান এবং রাত ১১টা-১২টায় বাসায় ফেরেন। তিনি নিজে মন্ত্রণালয়ে যান হেঁটে ও সকালে চেক করেন, ৯টার মধ্যে কোন মন্ত্রী অফিসে উপস্থিত এবং কোন মন্ত্রী আসেনি। আমাদের দেশের মানুষের জন্য এরকম লিডারশিপ প্রয়োজন।
মশিউর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহায়েল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরীর তুহিনের সহধর্মিনী তামান্না ইয়াসমিন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন