প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে জড়িতদের পরিচয় বের হয়ে আসবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি উল্লেখ করেন, বিএনপিকে সরকার পরিচালনার ক্ষেত্রে ১১ দলীয় জোট এবং আওয়ামী লীগ, এই দুই বিরোধী দলের চাপ সামলাতে হচ্ছে। বর্তমানে বিএনপি একটি চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।
রাশেদ খান আরও বলেন, এই বিরোধীদল আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে, যা আওয়ামী লীগের সঙ্গে সমন্বিত। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাও ডিসেম্বরে ফিরে আসতে চান।
তিনি অভিযোগ করেন, জামায়াত, এনসিপি এবং আওয়ামী লীগ একত্রিত হয়ে দেশকে অশান্ত করার জন্য বাস ও ট্রেনে আগুন দিচ্ছে এবং ককটেল ফোটাচ্ছে।
রাশেদ খান বলেন, এনসিপির একজন নেতা স্বীকার করেছেন যে, আওয়ামী লীগ ও জামায়াত মিলে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। একই দলের একজন নেতা দাবি করেছেন, ১১ দলের দাবি মেনে নেওয়া হলে ককটেল হামলা বন্ধ হয়ে যাবে।
তিনি প্রশ্ন তুলেছেন, যারা নির্বাচিত সরকারকে ব্যর্থ করতে চায়, তারা কি অপরাধ করছে না?
জুলাই মাসে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক গ্রেপ্তারের দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, সাত মাসের সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি স্বাভাবিক নয়। লংমার্চের নামে পিকনিক স্টাইলে ছবি তুলে ভিডিও করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে রাশেদ খান বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। সরকার জনগণের পাশে থাকার চেষ্টা করছে ভর্তুকি দিয়ে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের নেওয়া উদ্যোগের ফলে আগামী দুই বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না।
আওয়ামী লীগকে পুনরুদ্ধারের জন্য অনেকে সক্রিয় বলেও মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, চুক্তি থাকা সত্ত্বেও আদানি কখনো বিদ্যুৎ দিচ্ছে, আবার কখনো দিচ্ছে না।
প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের অপতৎপরতা ও অসৌজন্যতা নিয়ে তিনি অভিযোগ করেন। বিদেশে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেন রাশেদ খান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন