প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরের হাইমচর উপজেলায় কোমরসমান পানি মাড়িয়ে জানাজার মাঠে এক ব্যক্তির মরদেহ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
গত ১১ সেপ্টেম্বর ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইসমাইল গাজী নামের মুদি দোকানি মারা যান, যিনি চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নম্বর আলগী দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার মরদেহ যখন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়, তখন জানাজার সময় স্বজনরা চরম দুর্ভোগের সম্মুখীন হন।
ভিডিওতে দেখা যায়, মেঘনা নদীর জোয়ারের পানি ও নদীভাঙনের ফলে ইসমাইল গাজীর দোকানের সামনের অংশ থেকে বাবুল মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কটি সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে। ফলে পরিবারের সদস্য ও স্বজনরা বাধ্য হয়ে কোমরসমান পানি মাড়িয়ে কাঁধে করে মরদেহ জানাজার মাঠে নিয়ে যেতে হয়।
স্থানীয় যুব ঐক্য পরিষদের সদস্যসচিব শিমুল অধিকারী সুমন মন্তব্য করেন, "জীবিত অবস্থায় যেমন দুর্ভোগ ছিল, মৃত্যুর পরও একজন মানুষকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।" এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তাদের দাবি, সড়কটি দ্রুত উঁচু করে স্থায়ীভাবে সংস্কার করা হোক, যেন ভবিষ্যতে আর কাউকে এমন দুর্ভোগ ভোগ করতে না হয়।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, "উপজেলা উন্নয়ন বরাদ্দ থেকে সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।" যদি তা সম্ভব না হয়, তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলমান বা নতুন প্রকল্পের আওতায় সড়কটির সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন