প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এশিয়ান গেমসের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। খেলোয়াড়দের জন্য আবাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন জাপানের স্থানীয় বাসিন্দারাও। আয়োজকদের তৈরি আবাসন নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাগোয়া টিভি টাওয়ারের নিকটবর্তী প্রোটোটাইপ কেবিন পরিদর্শন করার পর স্থানীয়রা এর নকশা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এই মডুলার কেবিনগুলো জাহাজের কনটেইনারের আদলে তৈরি করা হয়েছে এবং এর ভেতরের জায়গা নিয়ে মূল আপত্তি দেখা দিয়েছে।
৪৯ বছর বয়সী নার্স ওয়াদা রয়টার্সকে জানান, কেবিনের অভ্যন্তরীণ স্থানটি বেশ লম্বা ও সংকীর্ণ মনে হয়েছে। তিনি আরও মন্তব্য করেন, যদি দুটি বিছানা থাকে, তাহলে জায়গাটি আরও সংকীর্ণ অনুভূত হবে। অন্যদিকে, বাসিন্দা আতসুকো সাসা মনে করেন, আবাসন ব্যবস্থার জন্য আয়োজকদের আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল।
আয়োজক কমিটি আইনাগোক সমালোচনার জবাবে জানিয়েছেন, ক্রীড়াবিদদের শারীরিক গঠনের বিষয়টি পরিকল্পনার সময় থেকেই মাথায় রাখা হয়েছে। বিছানার দৈর্ঘ্য বাড়ানোর সুবিধার্থে প্রতিটি কেবিনে একটি করে অটোমান রাখার ব্যবস্থা করা হয়েছে।
আয়োজকদের দাবি, এর চেয়ে বড় কোনো কাঠামো ট্রাকে পরিবহন করা সম্ভব নয়। তাই বাজেট নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবহন সুবিধার বিষয়টিও বিবেচনায় নিয়ে এই কেবিনের নকশা করা হয়েছে।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রায় ১৭ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তার আবাসনের জন্য হোটেল, কনটেইনার-স্টাইলের মডুলার কেবিন এবং একটি প্রমোদতরীর সমন্বয়ে আবাসন ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন