প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে নারী, পুরুষ এবং হোটেল কর্তৃপক্ষের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার (১৪ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থিত মান্নান প্লাজার ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে চন্দ্রা এলাকার মান্নান প্লাজার এই আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে সেখানে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে অবহিত করেন। প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান পরিচালনা করলেও হোটেলটিতে এসব কার্যক্রম বন্ধ হয়নি। মঙ্গলবার রাতে পুলিশ হোটেলটিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, পুলিশ সবসময় এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন