প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত হতে যাওয়া প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালকের (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসংক্রান্ত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরিবর্তিত সময়সূচী অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই, এবং প্রিলিমিনারি টু মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট।
এছাড়াও, পূর্বে ঘোষিত অন্যান্য সব তারিখ এবং সময়সূচী অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন