প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকালে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তাদের আলোচনা খুব ভালো হয়েছে। তার মতে, সবকিছু ইতিবাচক মনে হচ্ছে।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘খুবই ভালো লাগলো। আমরা পাবলিক ফিগার থেকে আরও বেশিদূর এগিয়ে সাক্ষাৎ করেছি, একজন কূটনীতিক হিসেবে নয়। এই সাক্ষাৎ মানুষে-মানুষে যোগাযোগের প্রতিনিধিত্ব করেছে। আমি খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হলো। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়নি যে এটি আমার প্রথম দেখা।’ তিনি প্রধানমন্ত্রীকে খুব ভালো এবং হাম্বল বলেছেন।
তিনি আরও জানিয়েছেন, ‘খুবই ভালো, খুবই ভালো আলোচনা হয়েছে এবং আমি লুকিং ফরওয়ার্ড। আমাদের ইনভাইটেশন তো আগে থেকে আছে। প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রী লুকিং ফরওয়ার্ড এবং ইতিবাচকভাবে দেখছেন। দুই নেতা একসঙ্গে বসলে আলোচনা হবে... ডেমোক্রেসিতে ইস্যুগুলো থাকবে। আমাদের এই সম্পর্কের ইতিহাস রয়েছে এবং অপেক্ষাকৃত বদলানো সম্ভব নয়। আমাদের প্রতিবেশিত্বও বদলানো সম্ভব নয়। আমি সবসময় বলি যে আমরা শুধুমাত্র সীমান্ত শেয়ার করি না, স্বপ্নও শেয়ার করি।’
ভারতীয় হাইকমিশনার মনে করছেন আগামী দিনগুলো ভালো যাবে। তিনি ইস্যুটা সমাধান করতে হবে দুদিক থেকে বলেও মন্তব্য করেছেন। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করে জানিয়েছেন, তিনি কৃতজ্ঞ দুই নেতার প্রতি।
তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, এমন কোনো ইস্যু নেই যা আমরা বসে সমাধান করতে পারবো না। প্রধানমন্ত্রী সবসময় বলেছেন যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার। নয়তো আমি কেন আসি? ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিতে ভারতে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হবে হবে, সবই ভালো, ইতিবাচক সবকিছুই হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন