প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহীর বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বাঘা পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষা শনিবার সকাল ১০টার পরিবর্তে এক ঘণ্টা দেরিতে সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা ছিল। এই পরীক্ষার তালিকা প্রকাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার অনিয়ম করেছেন মর্মে একটি অভিযোগ উঠে। যখন বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অবগত করা হয়, তখন তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা উপজেলা চত্বরে 'সুদখোর ইএনও, দুর্নীতিবাজ ইউএনও, ইউএনও’র দুর্নীতি মানিনা মানবো না, একশান একশান ডাইরেক্ট একশান' এই স্লোগান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা চত্বরে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, বিএনপি নেতা কামাল হোসেন, তফিকুল ইসলাম, মুখলেছুর রহমান মুকুল, জালাল উদ্দীন, সাইফুল ইসলাম, আব্দুস সালাম, রেজাউল করিম টিপু, সুরুজ্জামান, এ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ রঞ্জু, ইমাদুল হক, আসলাম হোসেন, লতিফ, রেজাউল করিম, নাসির উদ্দিন, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, আব্দুস সালাম, জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার পদের প্রার্থী আবুল হোসেন এবং উপজেলা, পৌর, ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির প্রসঙ্গে বিক্ষোভ সমাবেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন