প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজধানী ঢাকায় জ্বালানি তেলের দামবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
দলটি সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলামোটর এলাকায় এই কর্মসূচি পালন করবে।
এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে অনুষ্ঠিতব্য এই বিক্ষোভ মিছিলে দলের শীর্ষ নেতাদের মধ্যে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত থাকবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদ জানাতে এই মিছিলের আয়োজন করা হয়েছে।
সরকার দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার ফলে এই দামবৃদ্ধি হয়েছে।
সরকারের দাবি, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে জ্বালানি তেলের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সামনে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের অর্থনীতি ও জ্বালানি খাতের ভারসাম্য রক্ষার জন্য, অনিচ্ছা সত্ত্বেও, সরকারকে তেলের দাম বাড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি আরও জানান, বিপুল পরিমাণ ভর্তুকি সামাল দিতে গিয়ে সরকারকে প্রতি মাসে জ্বালানি খাতে প্রায় ১৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে মূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারের সামনে এই সমন্বয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না।
ভর্তুকির হিসাব তুলে ধরে তিনি বলেন, শুধুমাত্র ডিজেলের ক্ষেত্রে সরকারকে প্রতি লিটারে ৯০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছিল, যা বছরে বিশাল বাজেট ঘাটতি তৈরি করছিল। এক ডিজেল খাতেই বছরে ভর্তুকির পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা দাঁড়াচ্ছিল। আর সার্বিকভাবে সব ধরনের জ্বালানি খাত মিলিয়ে সরকারকে বছরজুড়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন