প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুয়েতের আল আল-সালেম বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন করে ড্রোন হামলা চালিয়েছে।
এই হামলায় দাবি করা হয়েছে যে, দুটি ড্রোন হ্যাঙ্গার, একটি জ্বালানি সংরক্ষণাগার এবং কয়েকটি সামরিক হেলিকপ্টার ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-এর মাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি তাদের পরিচালিত ‘অপারেশন নাসর-২’-এর ৫৬তম ধাপের অংশ হিসেবে এই আক্রমণটি চালিয়েছে জানিয়েছে। হামলায় মার্কিন ঘাঁটিটির দুটি ড্রোন রাখার স্থান, একটি বিশালাকার জ্বালানি ট্যাংক এবং বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
একই বিজ্ঞপ্তিতে আইআরজিসি জোর দিয়ে বলেছে যে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করা না হলে এবং মুসলিম বিশ্বের সম্পদ লুটপাট বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত থাকবে। এছাড়া কুয়েতের সাধারণ জনগণের উদ্দেশ্যে দেওয়া বার্তাতেও এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
তবে আইআরজিসির এই বড় ধরনের হামলার দাবির বিষয়ে কুয়েত কিংবা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন