প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মোহাম্মদপুরে সম্প্রতি সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল হোতা এবং কথিত ক্রেতা রয়েছে। চুরি হওয়া ঘণ্টার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। ঘণ্টাটি চুরির পর লালমাটিয়ার একটি ময়লার স্তূপে ফেলে রাখা হয়েছিল, যা পরে পুলিশ উদ্ধার করে।
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে চুরি চক্রের মূল হোতা আলমগীর হোসেন (৪৫) এবং ঘণ্টার ক্রেতা রিফাতুল ইসলাম অন্তর (২৫) অন্তর্ভুক্ত। এর আগে রহিম বাদশাহ (৪১) ও সোহাগ (২৯) নামের আরও দুজনকে আটক করা হয়েছিল। আলমগীর হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলা এবং সিঁধেল চুরির দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।
মেজর মুবীন রহমান জানান, ১ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেটসংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে ঘণ্টাটি চুরি হয়। চার্চের সদস্য পিটার বাড়ৈ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
ঘটনার পরপরই এসআরবি-২ চুরি হওয়া ঘণ্টা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এর ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর মোহাম্মদপুর এলাকা থেকে রহিম বাদশাহকে এবং গাজীপুর থেকে সোহাগকে আটক করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১১ অক্টোবর) মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ও রিফাতুল ইসলাম অন্তরকে আটক করা হয়। এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সংস্থাটি।
এসআরবি-২-এর উপপরিচালক আরও জানান, চুরি হওয়া ঘণ্টাটি গত ২ অক্টোবর লালমাটিয়ার একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদপুর থানা-পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন