প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান মন্তব্য করেছেন যে, মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে, তারা শ্রমিক নয় বরং বিশৃঙ্খলা সৃষ্টিকারী।
তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় গার্মেন্টস পরিস্থিতি পরিদর্শন করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
ডিআইজি বলেন, গতকাল থেকে এখন পর্যন্ত গার্মেন্টস শিল্পে নাশকতার অভিযোগে সাভার-আশুলিয়া এলাকায় ১৫ জনকে আটক করা হয়েছে। তিনি সতর্ক করেন যে, যারা গার্মেন্টস শিল্পে নৈরাজ্য সৃষ্টি করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, আশুলিয়া ও সাভার এলাকায় নিরাপত্তার কোনো অভাব নেই। এখানে একটি ভালো পরিবেশ বিরাজ করছে। জেলা পুলিশ, শিল্প-পুলিশ, এপিবিএন, পোশাকি পুলিশ ও সিভিল পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। তিনি জানান, ফ্যাক্টরির নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এর ফলে সাভার-আশুলিয়ায় ফ্যাক্টরি কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি ফ্যাক্টরি মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, "নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি, আপনারা নিশ্চিন্তে কাজ করেন।"
এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন