প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দৌলতখানে মারুফ ইব্রাহিম আকাশ মিনি ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
ভোলার দৌলতখান এলাকায় ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ফরাজী কান্দি সংলগ্ন বালুর মাঠে এ টুর্ণামেন্টের আয়োজনকে সফলভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়।
৯টি দল মিনি ফুটবল খেলায় অংশগ্রহণ করে। সোমবার (২০ জুলাই) বিকেলে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভবানীপুর ফরচুন ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দল মধ্যে চমৎকার একটি প্রতিদন্দ্বিতা হয়।
ফাইনাল খেলায় অতিথিস্বরূপ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপন, প্রেস ক্লাবের সহসভাপতি এমএ খায়ের, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
কিন্তু পরে খেলায় একটি গোলকে কেন্দ্র করে প্রতিপক্ষ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দল হৈ-হুল্লোড়ের মধ্যে মাঠ ত্যাগ করলে রেফারি খেলাটি স্থগিত করে দেন। আয়োজক কমিটি পরে ফের খেলার তারিখ জানাবেন বলে জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন