প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার কারণে জয় (২৩) নামের এক যুবককে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
পুলিশের তথ্য অনুযায়ী, জয় সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে, এলাকাবাসী টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে জয় এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এই ঘটনার পর, পুলিশ তাৎক্ষণিকভাবে কাউকেই আটক করতে পারেনি। তবে, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে পূর্ব শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এছাড়া, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে, ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন