প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভয়াবহ আগুনের মধ্যে চারজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
কানাডিয়ান পুলিশ এবং বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুইবেকের সেন্ট-ব্রিজিড-ডি-ইবারভিল এলাকার ১০ নম্বর মহাসড়কের পাশে ‘র্যাং ডেস ইকোসের’ নিকটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হেলিকপ্টারে থাকা চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতদের নাম ও পরিচয় স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। দুর্ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি উদঘাটনের জন্য কুইবেক পুলিশের ‘মেজর ক্রাইমস ইউনিট’ (গুরুতর অপরাধ তদন্ত বিভাগ) তদন্ত শুরু করেছে। এ ছাড়া কানাডার ‘ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ তদন্ত দল পাঠাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন