প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি চানপুর এলাকায় একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কবর খোঁড়া অবস্থায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে বুধবার (১৫ জুলাই) রাতের কোনো এক সময় উপজেলায় টেকিবাড়ি চানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সহ পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কবরস্থানের পরিচ্ছন্নতাকর্মীরা যখন কবরস্থানের আগাছা পরিষ্কার করতে গিয়ে দেখতে পায়, তখন তাদের চোখের সামনে উন্মোচিত হয় ৯টি কবরের মাটি খোঁড়া। ভেতরে কঙ্কালগুলি নেই। এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ছুটে আসে কবরস্থানে। পরে এলাকাবাসী ফাঁকা কবরগুলো মাটি দিয়ে ভরাট করে দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন