প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুরের পীরগঞ্জে কৃষক মফিজার রহমানকে হত্যা করার পর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা থেকে শহিদুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুরান্দার এলাকার মফিজ উদ্দিন শেখের পুত্র।
বুধবার (১৫ জুলাই) বিকেলে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ ঘটনা ঘটার আগে, মঙ্গলবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমানের জমিতে বিএডিসির একটি গভীর নলকূপ ছিল। ট্রান্সফর্মারের নিরাপত্তার জন্য তিনি প্রতিদিন রাতে সেচঘরে অবস্থান করতেন।
গত ৭ মে সকালে প্রতিবেশী একজন মুঠোফোনে মফিজারের পরিবারকে ট্রান্সফর্মার চুরির খবর জানান। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেচঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। ভিতরে গিয়ে তারা হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় মফিজার রহমানের মরদেহ উদ্ধার করে।
র্যাবের বক্তব্য অনুযায়ী, ট্রান্সফর্মার চুরিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা কৃষক মফিজার রহমানকে হত্যা করে এবং ট্রান্সফর্মার নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর নিহতের ভাই মনুয়ার হোসেন বাদী হয়ে পীরগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব।
তদন্তের এক পর্যায়ে শহিদুল ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর মঙ্গলবার রাতে অভিযানে গিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন