প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাশিয়ার ঐতিহ্যবাহী রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হচ্ছে ৩৯তম মস্কো আন্তর্জাতিক বইমেলা। এই জ্ঞানের মহাযজ্ঞে দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে পবিত্র কুরআন কেন্দ্রিক একটি ব্যতিক্রমী উদ্যোগ। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে বইমেলার সৌদি প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে প্রভূর পবিত্র বাণীর বৈশ্বিক রূপ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়।
সৌদি প্যাভিলিয়নের প্রধান আকর্ষণ হলো বিখ্যাত 'কিং ফাহদ গ্লোরিয়াস কুরআন প্রিন্টিং কমপ্লেক্স'-এর নান্দনিক ও প্রামাণ্য প্রকাশনাসমূহ। এখানে পবিত্র কুরআন মুদ্রণ, নির্ভুল সংরক্ষণ এবং বিশ্বব্যাপী বিতরণের প্রতিটি ধাপ অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
এছাড়া, মন্ত্রণালয়ের আধুনিক প্রযুক্তিগত সাফল্যও প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো—
প্রজ্ঞাময় ইসলামী দাওয়াহ ও মধ্যপন্থার বার্তা। প্রদর্শনীতে মন্ত্রণালয়ের ইসলাম ধর্মীয়, শিক্ষামূলক ও সচেতনতামূলক নানা ঐতিহাসিক উদ্যোগের কথা তুলে ধরা হচ্ছে। ইসলামের প্রকৃত রূপ, মধ্যপন্থা ও ভারসাম্যের যে শাশ্বত সৌন্দর্য— তা তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রযুক্তিকে কাজে লাগিয়ে আধুনিক বিশ্বে ইসলামি ভাবমূর্তি বিনির্মাণের এক অপূর্ব সুযোগ তৈরি করেছে এই আয়োজন।
বিশিষ্ট অতিথিদের সমাগম ও মেলার প্রহর
এরই মধ্যে এই নজরকাড়া প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন রাশিয়ায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সামি আল-সাদহান এবং ‘কিং আবদুল আজিজ সেন্টার ফর কালচারাল কমিউনিকেশন’-এর মহাসচিব আবদুল্লাহ আল-ফাওজানসহ আন্তর্জাতিক ব্যক্তিত্বরা।
শিল্প ও সাহিত্যের এই আন্তর্জাতিক মস্কো বইমেলা ২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং এর রেশ থাকবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। জ্ঞানপিপাসুদের পদচারণায় দিন দিন মুখরিত হয়ে উঠছে সৌদির এই বিশেষ আয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন