প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বৃত্তিপাড়া গ্রামের একটি কাঁঠালবাগান থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন ঢাকার খিলক্ষেত এলাকার উত্তম কুমার দেবনাথ (৫৩) এবং চাঁদপুর সদর উপজেলার গুয়াখোলা রোড এলাকার অরুন কুমার পাল (৪৯)।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীনে বেনীপুর বিওপিতে দায়িত্ব পালনরত হাবিলদার পীযুশ কান্তি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে দুই ব্যক্তি ভারতে প্রবেশের চেষ্টা করছেন। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল দ্রুত বৃত্তিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে গ্রামের আসাদুলের কাঁঠালবাগানে ওই দুই ব্যক্তির অবস্থান শনাক্ত করেন বিজিবি সদস্যরা। পরে সেখান থেকে উত্তম কুমার দেবনাথ ও অরুন কুমার পালকে আটক করা হয়।
বিজিবির দাবি, আটক দুজন সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে, তাদের ভারতে যাওয়ার উদ্দেশ্য কী ছিল এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আটক দুজনকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন