প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২৪ বছর বয়সী কোরআনের হাফেজ জায়েদ আলী শাহ, কম খরচে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন। দালাল চক্রের খপ্পরে পড়ে অমানবিক নির্যাতনের শিকার হয়ে গ্রিসে পৌঁছালেও, তাঁর স্বপ্ন পূরণ হয়নি। নির্যাতন ও অনাহারে থাকার পর, গ্রিসে পৌঁছানোর চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান জায়েদ আলী।
দেড় মাস পর, রোববার (৬ সেপ্টেম্বর) ওই যুবকের প্রাণহীন নিথর দেহ গ্রামে ফিরে আসে। পরে দুপুরে জানাজার নামাজ শেষে তাঁকে নিজ গ্রামে দাফন করা হয়। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জায়েদ আলী সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার শেরপুর গ্রামের মৃত শাহ রহিম আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিন ভাই ও এক বোনের মধ্যে জায়েদ ছিলেন সবার ছোট ও আদরের। তবুও সংসারের হাল ধরতে গত সাত মাস আগে সার্বিয়া যাওয়ার জন্য বাড়ি ছাড়েন জায়েদ। কিন্তু দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে সার্বিয়ার বদলে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেড় মাস আগে গ্রিসে পৌঁছান তিনি।
লিবিয়ায় অবস্থানকালে, অমানবিক শারীরিক নির্যাতন ও অনাহারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে গ্রিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪০ দিন আগে তাঁর মৃত্যু ঘটে। পরে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় শনিবার জায়েদের মরদেহ দেশে ফেরত আনা হয়।
জায়েদের বড় ভাই রাহেদ শাহ জানিয়েছেন, গত সাত মাস আগে দালালের সঙ্গে ১৩ লাখ টাকায় তাঁর ভাইকে সার্বিয়া পাঠানোর চুক্তি হয়। কিন্তু দালাল প্রতারণা করে তাঁকে লিবিয়া পাঠায়। সেখানে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। নির্যাতন থেকে জায়েদকে বাঁচাতে, তিনি দালাল চক্রকে আরও ৯ লাখ টাকা দেন। তবুও তিনি তাঁর ভাইকে বাঁচাতে পারেননি। তাঁরা এর বিচার চান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন