প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের চলমান বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা দেখা দেওয়ায় ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রাতিষ্ঠানিক সম্পদ রক্ষা করার জন্য এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
রোববার (১২ জুলাই) অধিদপ্তরের ভোকেশনাল-১ শাখার এক আদেশের মধ্যে এই নির্দেশনাগুলি প্রকাশিত হয়েছে।
আদেশে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবের কারণে দেশে টানা বৃষ্টি হচ্ছে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়ের বিভিন্ন পয়েন্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে দেশের উত্তরাঞ্চল, সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর এবং ফেনী ও নোয়াখালীর নদ-নদীগুলোতে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়ে যাচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের বেশিরভাগ নদ-নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।
এই আকস্মিক দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ৪টি জরুরি নির্দেশনা দ্রুত কার্যকর করার জন্য সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অনুরোধ করা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বন্যার পানি প্রবেশ করার আশঙ্কায় ল্যাবরেটরির মূল্যবান বৈজ্ঞানিক ও কারিগরি যন্ত্রপাতি, কম্পিউটার, লাইব্রেরির বই, ছাত্র-ছাত্রীদের আসবাবপত্র এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র দ্রুততার সঙ্গে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় নিরাপদ স্থানে স্থানান্তরিত করতে হবে।
দুর্যোগের সময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি প্রয়োজন বা চিকিৎসাজনিত কারণে ছাড়া অন্য কোনো ধরনের ঐচ্ছিক ছুটি প্রদানের অনুমতি দেওয়া হবে না। সার্বিক সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সবাইকে কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় আরো বলা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানে স্থানীয়ভাবে একটি 'জরুরি দুর্যোগ মোকাবিলা সেল' গঠন করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। কোনো জরুরি অবস্থার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও বিভাগীয় আঞ্চলিক পরিচালকের কার্যালয়কে অবহিত করতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকার প্রতিষ্ঠানসমূহকে সাময়িকভাবে স্থানীয় জনগণের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন