প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে ঢাকা শিক্ষা বোর্ডসহ সমন্বিত শিক্ষা ব্যবস্থার ওয়েবসাইটে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়।
সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তবে, প্রথম ধাপে আবেদন করেও আসন পাননি ১৪ হাজার ৪১৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েও কাঙ্ক্ষিত পছন্দক্রম বা প্রতিযোগিতার কারণে ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী প্রথম ধাপে কোনো প্রতিষ্ঠানে মনোনীত হননি।
ফলাফল দেখতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) প্রবেশ করে এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর ও পাসের সাল দিয়ে লগ ইন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে।
নীতিমালা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও প্রাথমিক আবেদন বাতিল বলে গণ্য হবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় ধাপের আবেদন ও ফল প্রকাশ শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সারাদেশে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে একাদশ শ্রেণিতে মোট ২৫ লাখের বেশি আসন রয়েছে। বিপরীতে এবারের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখ। গত ১০ আগস্ট অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে প্রায় পৌনে দুই লাখ শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় আবেদনই করেননি।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী টিসির মাধ্যমে ভর্তি করতে পারবে না। অনুমোদনহীন কোনো শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হলে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি ও এমপিওভুক্তি বাতিল হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন