প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলার ফলে ইরানে ৮ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এ নিয়ে মার্কিন হামলার ফলে মোট ৩৮ জন প্রাণ হারিয়েছেন। বর্তমানে, উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে আছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রদেশের অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই হামলার ফলে ৮ জন নিহত হয়েছে এবং সাথে অন্তত ২০ জন আহত হয়েছেন।
অন্যদিকে এএফপির রিপোর্টে বলা হয়েছে, গত ২২ জুন সুইজারল্যান্ডে ৬০ দিনের যুদ্ধবিরতি ও আলোচনা শুরুর পর থেকে ইরানে মোট ৩৮ জন নিহত হয়েছে এবং ৪০০ জনের বেশি আহত হয়েছে। গত সপ্তাহেই যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেস্তে গেছে।
এদিকে, পাল্টাপাল্টি হামলার কারণে ইতোমধ্যে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। পাশাপাশি, আরেকটি গুরুত্বপূর্ণ রুট ‘বাব এল-মান্দেব’ প্রণালিরও বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা উঠেছে। এ বিষয়ে ইরান যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে, আমাদের বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলা হলে, আমরা এবং আমাদের মিত্ররাও পাল্টা জবাব দেব।
ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। ইরান জানিয়েছে, প্রণালি বন্ধের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত হুতিরাই নেবে। বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালির পর বাব এল-মান্দেব প্রণালিও বন্ধ হয়ে যায়, তাহলে এটা একটি ভয়াবহ প্রভাব ফেলবে পুরো বিশ্ব অর্থনীতিতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন