প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ Islam সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই সাথে, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেয়ার কথাও তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুরের নগরকান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
পরাষ্ট্রমন্ত্রী বলেন, 'হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ আমরা সকলে ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে থাকি। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এভাবেই চলে আসছে। আগামী প্রজন্মও ঠিক আমাদের মতোই মিলেমিশে থাকবে।'
বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, 'নির্বাচনের আগে আমাদের ইশতেহারে রংধনুর কথা উল্লেখ ছিল। সাতটি রং নিয়ে যেমন রংধনু হয়, ঠিক তেমনি আমাদের দেশে ভিন্ন ভিন্ন ধর্ম ও জাতি রয়েছে। আমরা সবাই মিলে এক বাংলাদেশ হয়ে থাকব।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো ধর্ম নিয়ে বিভেদ করে না। কোনো বৈষম্য করে না, আমাদের কাছে সবাই সমান। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। সবাই মিলে একসঙ্গে দেশ গড়ব, এটাই আমাদের বিশ্বাস।'
সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, 'কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না। কেউ যদি নষ্ট করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, সে যেই হোক না কেন।'
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে দেশের উন্নয়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, 'যারা জীবন দিয়ে আজকের এই দিনটিকে এনেছে, আমি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত জুলাই যোদ্ধা যারা রয়েছেন, তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেয়া হবে।'
অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি), নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন