প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মন্তব্য করেছেন যে, রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস করছেন এবং মাদক চোরাচালান সহ নানা ধরনের অপকর্মে জড়িত আছেন। একই সঙ্গে তিনি বলেছেন, রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট), মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেনারেল ওয়াকার আরো বলেছেন, রোহিঙ্গাদের উপস্থিতি দেশের ওপর বহুমুখী চাপ সৃষ্টি করছে। তারা পরিবেশ ধ্বংসের পাশাপাশি মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। এতে করে রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির উপরও বড় ধরনের চাপ সৃষ্টি করে।
অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেছেন সেনাপ্রধান।
এবারের ক্যাপস্টোন কোর্সে ৩৭ জন ফেলো অংশগ্রহণ করেছেন, যারা জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট প্রতিনিধির মতো বিভিন্ন পেশার।
সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়েছে। এই কোর্স অংশগ্রহণকারীদের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন