প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চেক ডিজঅনার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান-এর জামিন মঞ্জুর করেছে আদালত। ১১২ কোটি টাকার মামলার জন্য ১ হাজার টাকার মুচলেকায় তাকে জামিন দেওয়া হয়েছে। ১৬ জুলাই, ২০২৬, ০৫:২৯ পিএম তারিখে , বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম-এর আদালত এই জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, মামলা দায়েরের পর গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। অন্যান্য আসামিরা জামিনে রয়েছেন। মামলায় গত ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের পক্ষে উজ্জ্বল মন্ডল বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন আহমেদ সইয়ন, ফজলুর রহমান, মাহফুজুর রহমান, ইমরান মন্ডল, মো. লুৎফর রহমান, মাশকুরা খানাম, মো. সাইফুর রহমান, অবু নাঈম মোহাম্মদ সেলেহীন, মো. মোস্তাফিজুর রহমান তানভীর এবং এ এস এফ রহমান। মামলার অভিযোগ অনুযায়ী, ব্যাংকের বারবার তাগিদ দেওয়ার পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষে এই ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের হেড অফিস করপোরেট শাখায় জমা দিলে, ব্যাংক একই দিন সেটি "ওহংঁভভরপরবহঃ ঋঁহফ" (অপর্যাপ্ত তহবিল) উল্লেখ করে ফেরত দেয়। পরবর্তী সময়ে ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয় এবং ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধ করার কথা বলা হলেও আসামিরা নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন