প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের কানপুরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতিতে রোগীদের দেখার কাজ করেছেন তার গাড়িচালক। তিনি রোগীদের জন্য ওষুধের প্রেসক্রিপশনও লিখেছেন। এই ঘটনা ঘটেছে কানশি রাম কম্বাইন্ড হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে।
বৃহস্পতিবার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাসপাতাল প্রশাসন তদন্তের কাজ শুরু করেছে।
ভিডিওতে দেব নামে পরিচিত ওই গাড়িচালককে রোগীদের শারীরিক সমস্যার বিষয়ে জানতে এবং তাদের পেটে ব্যথা বা অন্য কোনো অস্বস্তি আছে কিনা, তা জিজ্ঞেস করতে দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রামকেশ আদালতে একটি মামলার কারণে গিয়েছিলেন। তার অনুপস্থিতিতে গাড়িচালক দেব বহির্বিভাগের রোগীদের ডেকে তাদের সমস্যা শোনেন এবং প্রেসক্রিপশন লিখে দেন।
ভিডিওতে দেখা যায়, রোগীদের হাসপাতালের বাহিরের একটি ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশনে লেখা ওষুধ কিনতে বলা হচ্ছে।
ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে ব্যাখ্যা চেয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, ভবিষ্যতে এমন অবহেলার পুনরাবৃত্তি হলে এফআইআরসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন