প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এক নারী ও দুই শিশুর মৃত্যু ঘটেছে।
এই দুর্ঘটনায় ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন রোহিঙ্গা এবং ৮ জন বাংলাদেশি রয়েছেন। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক শিশু ও এক নারীকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা পুলিশ জানিয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উন্নত চাকরি ও জীবনযাত্রার প্রলোভন দেখিয়ে বাংলাদেশের কিছু স্থানীয় এবং ক্যাম্পের দালাল স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের টার্গেট করে মালয়েশিয়ায় নেওয়ার জন্য টেকনাফের পাহাড়ি এলাকায় জড়ো করেন। এরপর রাতের অন্ধকারে তাদের সাগরে নোঙর করা বড় জাহাজে তোলার জন্য ছোট নৌকায় করে মালয়েশিয়াগামী বোটে তুলে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যান।
এ সময় বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় বঙ্গোপসাগরের তীরে নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন নিখোঁজ হওয়ার পাশাপাশি দুজনের লাশ উদ্ধার করা হয় এবং ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন