প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচনের আয়োজন সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসনে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে।
১২ সেপ্টেম্বর শনিবার রাতে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি জানান, ওই আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিরা আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর।
রিজভী আরও বলেন, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোনয়ন বোর্ডের সভা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিই এই মনোনয়ন বোর্ডের দায়িত্ব পালন করবে। সভায় চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
তিনি উল্লেখ করেন, ২৯ অক্টোবরের শূন্য আসনের নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাইয়ের নির্ধারিত সময়সূচি এটি।
এর আগে, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আলোচনা হয় ডেঙ্গু পরিস্থিতি, দলের সাংগঠনিক শূন্যপদ পূরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন