প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আসিয়ান কাপের প্রথম আসরে অংশ নিতে আজ সকালে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। লাল-সবুজের দলটি গতকাল শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছিল।
আসন্ন ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে বাংলাদেশ ডিভিশন ১’এ খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
বাংলাদেশের কাপ অভিযান ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে লাল-সবুজের দল মাঠে নামবে।
জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
তবে, জাকার্তায় পৌঁছানোর পরও কোচ টমাস ডুলি পূর্ণ শক্তির দল পাচ্ছেন না। হামজা চৌধুরী, সমিত সোম ও ফারহান আলী ওহেদ একই ফ্লাইটে দলের সঙ্গে আসেননি।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ তারা ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং ২১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের যোগ দেওয়ার পরই আসন্ন টুর্নামেন্টের জন্য ডুলির হাতে ২৩ সদস্যের দল সম্পূর্ণভাবে প্রস্তুত হবে।
আসিয়ান কাপে বাংলাদেশের স্কোয়াড
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: জিদান আলেকজান্ডার ইউসুফ, টুটুল হোসেন বাদশা, শাকিল আহাদ টুটুল, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।
মিডফিল্ডার: এস এম মঞ্জুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী, শমিত সোম।
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন