প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির সাবেক মহাসচিব এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সাথে জড়িয়ে গিয়েছিলেন।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। আজকের এই দিনে সেই নেত্রী জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্রকে বারবার তার নেতৃত্ব ও সংগ্রামের মাধ্যমে ফিরিয়ে এনেছেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে তিনি অংশ নিয়েছেন।
মির্জা ফখরুল আরও বলেন, দীর্ঘদিনের সংগ্রামের মাধ্যমে বিএনপি আজ একটি গণতান্ত্রিক দলের অবস্থান তৈরি করেছে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা সে পথচলায় সবসময় অনুপ্রেরণা দেয়।
তিনি বিএনপিকে একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আজকের এই দিনে আমরা সবাই শপথ নেব, বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, বর্তমানে যখন বিএনপি সরকার গঠন করেছে, প্রত্যেক মানুষের আশা, এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি অনুসরণ করবে। তিনি যে 'ভিশন ২০৩০' দিয়েছিলেন, সে অনুযায়ী ৩১ দফা বাস্তবায়িত করার জন্য আগামী দিনগুলোতে কাজ করে যাবে। দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবে।
তিনি আরও বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ্ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব এবং তার আত্মাকে শান্তি দান করেন। একইসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্যও দোয়া করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান।
মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সমাজকল্যাণবিষয়ক সহ-সম্পাদক কাজী আবুল বাশার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন