প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন পাওয়ার বিষয়টি তো দূরের কথা, অনেক সাংবাদিক কি আদৌ টাকা পান, সেই ব্যাপারে আমার বিশ্বাস নেই। এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের সাংবাদিকদের চুরির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই অবস্থার থেকে আমরা মুক্তি চাই। এই অবস্থার থেকে আমরা বাঁচতে চাই, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা পরিষদ মিলনায়নে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে)-এর আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএফইউজে সভাপতি উল্লেখ করেন, গণমাধ্যমের পরিবর্তন হলে, তখন আপনারা নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পাবেন। যখন আপনার ভাগ্য পরিবর্তিত হবে, তখন রাষ্ট্রের জন্য একটি বড় উপকার হবে, যা হলো গণতন্ত্রের স্থায়িত্ব। গণতন্ত্র এবং গণমাধ্যম একসঙ্গে চলে। আর যদি গণমাধ্যম অন্ধকারে চলে যায়, তাহলে এই দেশের গণতন্ত্রও অন্ধকারে চলে যাবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলছি, আপনারা শুনে রাখুন, যদি এ দেশে গণতন্ত্রকে স্থায়ী রাখতে চান, তাহলে আপনাদের গণমাধ্যম এবং গণমাধ্যমে যারা কাজ করেন, তাদের দিকে নজর দিতে হবে। কলমের কাঁচের টাকা দিয়ে গণমাধ্যমকে বাঁচানো সম্ভব নয়। আপনাদের যদি সত্যিই বাঁচাতে হয়, তাহলে প্রত্যেক উপজেলা প্রতিনিধি ও জেলা প্রতিনিধির জন্য এমন ব্যবস্থা করতে হবে, যাতে তারা অন্তত তাদের সংসারের জন্য সচ্ছল থাকতে পারেন। সেই পরিমাণ টাকা তাদের গণমাধ্যম থেকে পেতে হবে। যদি না করেন, তাহলে যে মিডিয়াগুলো এসব করছে, তাদেরকে যে সাপোর্ট দেন, সে সাপোর্ট বন্ধ করে দিন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন। সভাটি সঞ্চালনা করেন ইন্ডিপেনডেন্ট টিভির নীলফামারী প্রতিনিধি আরফিনুল ইসলাম। জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা সভায় বক্তব্য রাখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন