প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নব্বইয়ের দশকের হলিউডের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী এরিকা এলেনিয়াক আবারও নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছিলেন টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’-এ লাইফগার্ড শনি ম্যাকক্লেইন চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
এবার তিনি অভিনয়ের পরিবর্তে অনলি ফ্যানস প্ল্যাটফর্ম থেকে আয়ের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। মাত্র তিন মাসের মধ্যে এই প্ল্যাটফর্ম থেকে তার আয় প্রায় তিন লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকারও বেশি। বিনোদনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, এভাবে আয় অব্যাহত থাকলে আগামী এক বছরে তার আয় ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে।
সম্প্রতি গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে এরিকা এলেনিয়াক অনলি ফ্যানসে যুক্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, 'প্রথমবার অনলি ফ্যানসে যুক্ত হওয়ার কথা ভাবলে মনে হয়েছিল— বিষয়টি আমার একদমই ভালো লাগবে না। কিন্তু এখন বলতে পারি, আমি এটি দারুণ উপভোগ করছি। এর মাধ্যমে আশির দশক থেকে আমার ক্যারিয়ার অনুসরণ করা অনেক মানুষের সঙ্গে নতুন করে যোগাযোগের সুযোগ হয়েছে।'
এরika এলেনিয়াক আরও বলেন, ‘অনলি ফ্যানসে যোগ দেওয়ার পর এতটা আবেগের সঙ্গে বিষয়টি জড়িয়ে যাবে, তা কখনো ভাবতেই পারেননি তিনি। জীবনে প্রথমবারের মতো নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসা, প্রশংসা এবং আত্মবিশ্বাসে ভরপুর মনে হচ্ছে। এ অভিজ্ঞতা আমার জীবনে অনেক আনন্দের বার্তা নিয়ে এসেছে।'
তিনি উল্লেখ করেন, ‘এত বছর পরও যে মানুষ আমার পাশে রয়েছেন, সেটি আমার হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। কেউ কেউ আমার ক্যারিয়ারের একেবারে শুরু থেকেই আমাকে অনুসরণ করছেন। তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে এত দূর নিয়ে আসতে সাহায্য করেছে।'
প্রথমে তিনি ভেবেছিলেন, ভক্তদের সঙ্গে যোগাযোগের একটি মজার মাধ্যম হিসেবে অনলি ফ্যানসে যুক্ত হবেন। ‘বেওয়াচ’-এ সাঁতারের পোশাকে অভিনয়ের সময় নিজের চেহারা ও শরীর নিয়ে অনেক সময় অস্বস্তিতে ভুগতেন তিনি। কিন্তু এখন নিজের শরীর নিয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এরিকা এলেনিয়াক। এ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর তেমন নেতিবাচক প্রতিক্রিয়ার মুখেও পড়তে হয়নি তাকে।
এরika এলেনিয়াক বলেন, ‘মানুষের কাছ থেকে এত উষ্ণ অভ্যর্থনা পাব, তা কখনোই ভাবিনি। অনেকে উৎসাহ দিয়েছেন, নিজের মতো উপভোগ করতে বলেছেন। অবশ্য সব জায়গাতেই কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করে থাকে। আমি সেগুলো এড়িয়ে চলি।'
টিএমজেডের তথ্যানুযায়ী, গত আগস্টে অনলি ফ্যানসে অ্যাকাউন্ট খোলার পর শুরুতে সপ্তাহে প্রায় ১০ হাজার ডলার আয় করছিলেন এরিকা এলেনিয়াক। বর্তমানে তার আয় সেই অঙ্কের চেয়ে অনেক বেশি। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, প্ল্যাটফর্মটিতে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন